Tuesday, August 28, 2018

ভ্রমনের আসল মজা যেখানে আপনারা পাবেন

⧬⛲
বাড়ি থেকে প্রায় ১০-১৫ মিনিট হাটলেই একটি নদী । রাস্তাটি একটু নিচের দিকে চলে গেছে । যায়গাটি সম্পর্কে বলে নেওয়াই ভাল । সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আদর্শ গ্রামে । পথটি হেটেই যাওয়া যায় । নদীর অপর পাশেই ভারত এবং বাংলাদেশের সীমানা । যেখানে বসার রয়েছে সবুজ ঘাসের সমারোহ । যেখানে আপনি একদম কাছ থেকে ভারত দেখতে পাবেন । নদীর অপর পার্শে আছে ছোট একটি আমকি নামে আরও একটি নদী ,যার পাশে আছে একটি উচু বাধ , যেখানে আমি আমার অবসর সময়টা কাটিয়ে দিতে পারি । আসলে আপনি যে যায়গার নাম শোনেন লোকমুখে সেখানেই ছুটে যান । আসলে কি বাড়ির পাশে যে সুন্দর দৃশ্য তা আপনাকে খুব কম সংখ্যক লোকই বলবে । আসলে সেখানে আপনি পানিতে নেমে গুসল করতে পারেন সাতার কেটে । ছোট নদীটার পাশে যে বাধটি সেখানে কিছুক্ষন বসলেই আপনার মন কেড়ে অনাবিল  সুখের বায়ূ । আপনি কখনোই হয়ত এই যায়গার নাম শুনেননি । কিন্তু আমি আপনাকে বলব আপনি  একবার ভ্রমন করে দেখুন । নদীর পাশেই বন্ধুর বাড়ি । সে পাথরের ব্যবসা করে ,তার নৌকাও আছে । তাকে নিয়ে নৌকা চড়ে অপর পারে যাই । অনেকেই সেখানে মাঝেমধ্যে ভ্রমন করে । সেখানে বাংলাদেশের অনেক যায়গাও 

রয়েছে । বাংলাদেশের কৃষকরা সেখানে ফসল ফলায় । সেখানে রয়েছে ছোট ছোট টিলা ।ভারতের গাড়িগুলো একদম কাছ থেকে দেখতে পারবেন । যেখানে পাশেই রয়েছে ভারতিয় খাসিয়া উপজাতিদের বসবাস । তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ । আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হলে বলবেন । 


No comments:

Post a Comment